শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অল্পের জন্য রক্ষা!

ডেস্ক রিপোর্ট : পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। সুবিধামতো স্থানে পার্ক করলেন তাদের গাড়ি। যখনই ওই ব্যক্তি গাড়িটি থেকে পরিবারের সবাইকে নিয়ে নেমেছেন, সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটি 'দৈত্যাকার' পাথর হুড়মুড়িয়ে পড়লো একেবারে গাড়িটির ওপর। এতে গাড়িটির একাংশ একেবারে চ্যাপ্টা হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় পুরো পরিবারটি।

ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে খামিস মুসাইত শহরের সুলাইল গ্রামে।

মৃত্যুর খুব কাছে থেকে ফিরে আসা ওই পরিবারের অভিজ্ঞতার খবর পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরবিয়া।

এদিকে ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে একজন বলেন, শহরতলিতে ঘোরাঘুরির সময় প্রত্যেকেরই সাবধানতা অবলম্বন করা দরকার। এ সময় পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকাও ঠিক নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়