শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:০৮ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রী ‍নির্যাতনকারী সেই ছাত্রলীগ নেত্রীর অডিও ভাইরাল (অডিও)

নিজস্ব প্রতিবেদক : কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এষা কিভাবে দরজা লাগিয়ে হলে সাধারণ ছাত্রীদের উপর নির্যাতন করার পাশাপাশি একচেটিয়া নিয়ন্ত্রণ-বিস্তার ও দখলদারিত্ব কায়েম করেছে  তার প্রমাণ একটি অডিও রেকর্ডে শোনা গেছে। যা আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য দেয়া হল-

অডিও রেকর্ডের শুরুতে এষা তার রুমে বসে সাধারণ ছাত্রীদের ডেকে নিয়ে ধমকাচ্ছেন-এমন শোনা যায়।

এষা : এই তোরে অনেক দিন দেখা যায় না। তুই না কি আমারে নিয়ে কি সব বলছিস রুমের মধ্যে? কি বলসিন
সাধারণ ছাত্রী : কে বলছে?

এষা : যেই বলুক তোর কোন জেনে লাভ আছে । কেউ না কেউ তো বলসে যারা শুনছে। নাইলে বাতাসে ভেসে তো আর আমার কানে কথাটা আসে নাই। চেটাং চেটাং কথা বলা বাদ দিস। নাইলে তোর মত শ্রাবণীকে এখানে মারতে মারতে মেরে ফেলব। আমারে তো চিনোস নাই যা বলবি পঞ্চাশবার ভেবে বলবি । এই কথার কারণে বহুবার অনেকেরে জীবন খারাপ অবস্থা নেমে এসেছে।

আপা স্লামলাইকুম বলে আরেক ছাত্রী এষার রুমে ঢুকলে তাকেও জেরা করতে শুনা যায়। তখন এষা তাকে জিজ্ঞাসা করে তোর নাম ফেসবুকে জান্নাতুল ফেরদৌস আশা।

আরেক সাধারণ শিক্ষার্থী বলেন, না আপা আমার নাম জান্নাতুল সুমী।

এষা : গতকাল কারা কারা কোটা সংস্কার আন্দোলনে গিয়েছিলি। হাত তোল। এই তুই ভাব নিয়ে দাড়ায় আাসোস কেন? সোজা হয়ে দাড়া। তোরা যে প্রিন্স ভাইয়ের কথায় গেছিস। প্রিন্স ভাই কি হলের কেও। তারে ফোন দে ডাক দে বল তোর এষা আপা ডাকছে।

আজকে কারা গেছিলি হাত তোল। তুই গেসিলি। তোরা আমারে ধানায় পানায় বুজদিস, আমার উঠে নাই না কি?.......

 

https://www.facebook.com/MSPAPLU/videos/2028262417188607/

  • সর্বশেষ
  • জনপ্রিয়