শিরোনাম
◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন : হানিফ

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে জাতির কাছে চিহ্নিত হয়েছেন। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে। এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে আদালত তাকে কারাদন্ড দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয় বিএনপি একটি দুর্নীতিবাজ দল।

মির্জা ফকরুলকে উদেশ্যে করে মাহবুবুল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী ও অপশক্তিকে ভয় করে না। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। রাজাকারদের ফাঁসি দিয়েছে। এদেশের মানুষ ২০১৩, ২০১৪ সালের আগুন সন্ত্রাস ভুলে যায়নি। জনগণই আপনাদের প্রতিরোধ করবে। তাই কোন ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না।

বুধবার চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপুলের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধামন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের কর্মকান্ড নিজে খোঁজ খবর রাখেন উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বৃহত্তর চট্টগ্রামে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা আর কোন সরকার করতে পারেনি। এখনো পুরো চট্টগ্রাম জুড়ে উন্নয়ন কার্যক্রম চলছে।
তিনি বলেন, সৎ লোকের শাসন চাইলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাই আওয়ামী লীগে আবারো ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। বক্তব্য রাখেন- পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান চৌধুরী শেখর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ।  সম্পাদনা : মুরাদ

  • সর্বশেষ