শিরোনাম
◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের আইনি সুরক্ষায় নতুন তহবিল চালু

নূর মাজিদঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের সুরক্ষা দিতে আইনি লড়াইয়ের তহবিল গত মঙ্গলবার কার্যকর করা হয়েছে। এই তহবিল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক বা বর্তমান যে কোন নির্বাচনী কর্মী বা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি লড়াইয়ের খরচ বহন করা হবে।
“প্যাট্রিয়ট লিগ্যাল এক্সপেন্স ফান্ড ট্রাস্ট এলএলসি” নামক এই তহবিলটি ইতিপূর্বে সীমিত ঝুঁকির প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছিলো বলে প্রেস রিলিজ সূত্রে জানা গেছে।
ইতিপূর্বে এবিসি নিউজ জানিয়েছিলো, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনকালীন সময়ের সকল চাঁদা উত্তোলনকারী কর্মী, পরামর্শদাতা বা স্বেচ্ছাসেবক এই তহবিলের সুবিধা ভোগ করবে। সরকারি ও বেসরকারি উভয় প্রকার কর্মীদের আইনি সহায়তার খরচ দুইটি পৃথক একাউন্টের মাধ্যমে এই তহবিল থেকে ব্যয় করা হবে।
মঙ্গলবারের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে অস্থায়ীভাবে এই তহবিলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন সাবেক মার্কিন কংগ্রেসম্যান ন্যান হেওর্থ।
এই তহবিল এমন সময় কার্যকর হলো, যখন আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। এবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়