শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক স্থাপনের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র’

আব্দুর রাজ্জাক: যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের পথ খুঁজছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে জাতিসংঘের সাথে পাকিস্তানের সম্পর্ক যখন ক্রমশ খারাপ হতে চলছে তখনি এমন একটি বিবৃতি এলো।

ট্রাম্পের একজন উপ-সহকারি লিজা কার্তিস পাকিস্তান সফরে গিয়ে জানান, তার দেশ আবারও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত করতে চায়।
পারমাণবিক শক্তিধর দেশটিতে দুই দিনের সফরে কার্তিস সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে আন্তরিকার ঘাটতির জন্য উদ্বেগ প্রকাশ করেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সন্ত্রাসবাদে অর্থায়ণ বন্ধ করতে ব্যর্থতা ও মানি লন্ডারিং এর অভিযোগে কালো তালিকা ভূক্তির জন্য চেষ্টা করেছিল।

কার্তিস জানান, তারা পাকিস্তানের সাথে যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ কার জন্য আবারও ঐক্য বদ্ধ হতে চায়। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড হাইয়েল জানান, আমাদের নতুন সম্পর্ক আফগানস্তানেও সুন্দর একটি ভবিষ্যত নির্মাণ করতে সাহায্য করবে।

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে পাকিস্তানকে চীনের অস্ত্র হিসেবে ধারণা করা হচ্ছে। পাকিস্তানকে হাত করতে চীনি  ইতোমধ্যেই  বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা পাকিস্তানের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অবদান রাখছে। ইয়ন টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়