শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিআইবির সাবেক ছাত্রদের বার্ষিক সভা অনুষ্ঠিত

জাফর আহমদ: পেশাগত জীবনে কর্মনিষ্ঠ হওয়ার তাগিদ দিলেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।

তিনি বলেন, পেশাগত জীবনে যত কর্মনিষ্ঠ হওয়া যাবে সফলতা তত দ্রুত আসবে। এ জন্য আগে লক্ষ্য স্থির করতে হবে। শুক্রবার পিআইবি মিলনায়তনে পিআইবি থেকে সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধীদের সংগঠন ‘পিআইবি জার্নালিজম অ্যালামনাই এসোশিয়েশন-পিবজা আয়োজিত প্রথম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পিবজার সভাপতি ও  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। সংগঠনের সহসভাপতি চিত্র পরিচালক মতিন রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সামসাদ রুহি প্রমুখ বক্তব্য রাখবেন।

সভায় শাহ আলমগীর জানান, শীঘ্রই সাংবাদিকতায় মাস্টার্স কোর্স চালু করা হবে। এ জন্য যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিপ্লোমা করেছে তারা এক বছর মেয়াদী এবং যারা ডিপ্লোমা করেননি তারা যাতে দুই বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে পারেন-এমন প্রস্তাব জাতীয় বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে। আশা করি আমরা অনুমোদন পেয়ে যাবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছোট্ট ছোট্ট কাজগুলো মনোযোগ দিয়ে করতে হবে। পাশাপাশি পেশাগত দক্ষতার জন্য সবারই বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রম শুরু করা উচিত। চিন্তার কারণ নেই, পিআইবি থেকে যথাযথ সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, পিআইবি সাংবাদিকতায় মাস্টার্স চালু করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে এটা করার চেষ্টা চলছে। আশাকরি পিআইবি অনুমতি পেয়ে যাবে। পিআইবি যদি মনে করে মাস্টার্স কোর্স রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে করবে, সেটাও হতে পারে। এ জন্য প্রয়োজন হবে দুটি সমঝোতা চুক্তি।

  • সর্বশেষ