শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১১

মোঃ সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): জেলার সিংগাইর উপজেলার সোনাটেংরা-বাঘুলি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে হাসেম মোল্লা (৪৮)  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের ১১ জন।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ স্কুল ছাত্রকে আটক করেছেন।

আহতরা হচ্ছেন, হাসেম মোল্লা গ্রুপের শুকুর মোল্লা (৫০), আজাহার মোল্লা (৩৮), বাছের মোল্লা (৩০), ফয়সাল (৩২), মেহেদি হাসান (২৬) ও সাজ্জাদ (২৭)। অপর দিকে আনোয়ার গ্রুপের আহতরা হচ্ছেন- আনোয়ার সিকদার (৪০), জহিরুল সিকদার (৪২), শফিকুল সিকদার (৩৫), কহিনুর সিকদার (৩৫) ও মমিন সিকদার (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার এসএমবি ইটভাটার রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে স্থানীয় আনোয়ার সিকদার গ্রুপ ও ভাটা মালিক হাসেম মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আজাহার মোল্লা, আনোয়ার সিকদার ও জহিরুল সিকদারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

এ ব্যাপারে সিংগাইর শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন, জড়িত সন্দেহে জিজ্ঞাসা বাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। এজাহার অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়