শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

সুজন কৈরী : রাজধানীর জুরাইন এলাকা থেকে মাদক মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলো মো. শাহজাহান (৩৫) ও মো. আব্দুর রশিদ (৫৫)।

রোববার রাতে তাদের গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রোর একটি দল।

পিবিআই জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের চালান পুরান ঢাকার শ্যামপুর, জুরাইনসহ কদমতলীর ওয়াশা এলাকায় বিক্রি করে আসছিল।

পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, ২০১৭ সালের ৩১ মে জুরাইন নতুন রাস্তা এলাকা থেকে আধা কেজি হেরোইনসহ শাহীন ও নাসির নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় শাহজাহান ও আব্দুর রশিদ নামে অপর দুই আসামি পালিয়ে যায়। এ ঘটনায় কদমতলী থানায় মাদক আইনে একটি মামলার (মামলা নং ৩১/০৫-২০১৭) হয়। এ মামলার ২ আসামি শাহজাহান ও আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত শেষে আটক আসামি শাহীন ও নাসিরকে অভিযুক্ত করে এবং ঘটনায় জড়িত পলাতক আসামী শাহজাহান ও রশিদদের পূর্নাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ বা গ্রেফতার করা সম্ভব না হওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য মামলাটির তদন্তভার পিবিআইর উপর অর্পিত হয়। তদন্তের এক পর্যায়ে পিবিআই ঢাকা মেট্রোর একটি দল রোববার রাতে জুরাইন এলাকায় অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেফতার করে।

  • সর্বশেষ