শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৩৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্ভে ওয়েনস্টেইনের কোম্পানির বিরুদ্ধে নিউইয়র্ক সরকারের মামলা

সজিব সরকার: নিউইয়র্ক প্রসিকিউটররা মার্কিন চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কোম্পনিটি ওয়েনস্টেইনের কাছ থেকে তার সহকর্মীদের রক্ষা করতে পারেনি অভিযোগ করে এ মামলা দায়ের করা হয়।

ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণসহ এক ডজনেরও বেশি যৌন হয়রানির অভিযোগ আছে। প্রসিকিউটররা বলেন, ওয়েনস্টেইন নারী কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছেন এবং তার সহকর্মীদের হত্যার হুমকি দিয়েছিলেন।

ওয়েনস্টেইনের বিরুদ্ধে প্রায় ৪মাস তদন্তের পর এ মামলার সিদ্ধান্ত নেয় নিউইয়র্ক সরকার। এক বিবৃতিতে জানানো হয়, ‘তিনি তার সহকর্মীদের বলতেন, আমি তোমাকে নইলে তোমার পরিবারের সদস্যদের খুন করব। যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করার জন্য তিনি নারীদের নিয়োগ দিতেন। পদোন্নতি করানোর জন্য নারীদেরকে তিনি যৌন কার্যকলাপের প্রস্তাব দিতেন। তার ড্রাইভারকে গাড়ির মধ্যে সর্বদা কনডম রাখতে বলতেন। তাছাড়া, যৌন কার্যকলাপের জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে আলাদা করে সময়সূচী তৈরি করতে বলেন।’

প্রতিক্রিয়ায় ওয়েনস্টেইনের আইনজীবী বেন ব্রাফম্যান বলেন, তার মক্কেলের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। যদি সঠিকভাবে তদন্ত করা হয় তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হবে। এ বিষয়ে তার কোম্পানি থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়া হয়নি। বিবিসি

  • সর্বশেষ