শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে র‌্যাব অভিযান চালিয়ে ১৩১ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।

বুধবার  সকালে পৌর শহরের বাবুপাড়া ও দুপুরে নিয়ামতপুর পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক সড়ক থেকে তাদের গ্রেফতার করে।

আটকরা হলেন, পার্বতীপুর শহরের বাবুপাড়া মহল্লার মৃত আজাহার আলীর ছেলে আব্দুল কাদের (৩৮) ও একই মহল্লার আবু জাকেরের ছেলে সাদ্দাম হোসেন (২৮), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর নিজপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মামুনুর রশিদ (২৭), বাঙ্গালিপুর সরকারপাড়ার আকবর আলীর ছেলে মো. রনি (২০)।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ