শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের ফাঁসি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাকজুর গ্রামের আলোচিত কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলার ১০ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো- একই গ্রামের রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান, নাছিম উল্লাহ।

মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামিরা কৃষক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন ২৭ জনকে আসামি করে নিহতের ছেলে হারুন মিয়া বানিয়াচং থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়