শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাড়াহুড়ো করে আউট হলেন তামিম

রবিন আকরাম: ওয়ানডে স্টাইলে খেলতে গিয়ে ৫২ রানে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন তামিম ইকবাল। তার আগে ৪৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৫ তম হাফ-সেঞ্চুরি করেন তিনি। আরেক ওপেনার ইমরুল কায়েস খেলছেন ধীরে। তিনি ব্যাট করছেন ২২ রানে। মমিনুল ব্যাট করছেন ১ রানে। এই প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে রান ৭৮।

এর আগে অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে বেরিয়ে এসে লং অন দিয়ে উড়িয়েছেন তামিম ইকবাল। ম্যাচের প্রথম ছক্কায় শুরুর জুটি গেছে পঞ্চাশ রানে। ৯.৩ ওভারে এসেছে তামিম-ইমরুল কায়েস জুটির ফিফটি। টেস্টে সব শেষ দশ ইনিংসে এটি বাংলাদেশের প্রথম পঞ্চাশ ছোঁয়া উইদ্বোধনী জুটি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা।

  • সর্বশেষ