শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সফরের প্রতিবাদে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ

মরিয়ম চম্পা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রতিবাদে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে দেশটির সেলিব্রেটি, সমাজকর্মী এবং রাজনীতিবিদরা সম্মিলিতভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছেন।
সম্প্রতি ড্যাভোস সম্মেলনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী থেরেসা মে ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানালে জবাবে ট্রাম্প জানায়, চলতি বছরের অক্টোবরে থেরেসার আমন্ত্রণে তিনি ব্রিটেনে যাবেন।
ক্যাম্পেইনাররা জানায়, এটি লন্ডনের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ। এর আগে দেশটিতে কোন প্রেসিডেন্টের আগমনকে কেন্দ্র করে এমন বিক্ষোভের আয়োজন করা হয় নি।
দেশটির একদল প্রতিবাদকারী ফেসবুক পেইজে ইভেন্ট-এর আয়োজন করেছে যেখানে ইতোমধ্যে প্রায় ২১ হাজার ব্যবহার কারী যুক্ত হয়েছে।
টোটেনহামের লেবার পার্টির এমপি ডেভিড লেমি এই বিক্ষোভের সাথে একত্মতা প্রকাশ করে টুইট বার্তায় লিখেন, ট্রাম্পের ব্রিটেন পরিদর্শনের ঘোষণার পরপরই দেশটিতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা ভেদ করে আসার সাধ্য কার আছে, কে সে?
এই প্রতিবাদ সভার সমর্থন করেছেন মার্কিন অভিনেতা ও কমেডিয়ান স্টিফেন ফ্রাই। তিনি বলেন, আমরা একটি সুন্দর ব্রিটেন গড়তে এবং ট্রাম্পের আগমন রুখতে একত্রে কাজ করে যাবো। একই সাথে মার্কিন রিফিউজি এবং অপারেশন ব্ল্যাক ভোটের সদস্যরাও এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই থেরেসা মে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর পর নানা বিতর্কের মুখে ট্রাম্প ইতোমধ্যে গতমাসে তার ব্রিটেন সফরের ঘোষণা বাতিল করেছেন। ইভনিং স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়