শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে চীনের উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার, উদ্বিগ্ন ভারত

সাইদুর রহমান : পাকিস্তান চীনের কাছ থেকে ক্ষেপনাস্ত্র হামলা চালাতে সক্ষম, মাল্টি-রোল উইং লুং-১ ড্রোন সংগ্রহ ও তা পরিচালনা করছে বলে স্যাটেলাইট ছবিতে ধরা পড়া ও বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর দিল্লিতে উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তানের ড্রোনের মোকাবেলায় জরুরিভিত্তিতে ভারতকে ভারি ড্রোন সংগ্রহ করতে হবে বলে মনে করছেন ভারতীয় সমরকৌশলবিদরা।

২০১৭ সালের ২৪ নভেম্বর তোলা স্যাটেলাইট ছবিতে পাকিস্তানের সীমান্তবর্তী মিনাওয়ালিতে অবস্থিত এমএম আলম বিমান ঘাঁটিতে চীনের তৈরি ইউং লুং-১ ড্রোন উড়তে দেখা যায়।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ড কলেজে’র ড্রোন স্টাডি সেন্টারের তৈরি এক রিপোর্টে বলা হয়, ‘ড্রোনের ডানার বিস্তার, যা ১৪ মিটার, ভি-আকৃতির লেজ এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে তোলা উইং লুং-১ এর ইমেজ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌছা গেছে।’

উইং লুং সর্বোচ্চ ২৮০ কি.মি. গতিতে চলতে পারে এবং এর পাল্লা ৫০০০ কি.মি.। ২০ ঘন্টা টানা উড়তে পারে এটি এবং বহন করতে পারে ১০০ কেজি ওজনের এয়ার-টু-সারফেস উইপন। এসব উইপনের মধ্যে ক্ষেপনাস্ত্র বা বোমা রয়েছে।

একটি মোবাইল গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে উইং লুং নিয়ন্ত্রণ করা হয়। ডেটা কমিউনিকেশন লিংকের মাধ্যমে এই ড্রোন রিয়েল টাইম ‘ইনফরমেশন এন্ড কমান্ড’ সরবরাহ করতে পারে।ভারত যখন হামলা চালাতে সক্ষম ড্রোন কিনতে আগ্রহী বলে খবর প্রকাশিত হচ্ছে তখন পাকিস্তান ইতোমধ্যে এ ধরনের ড্রোন পরিচালনা করছে।
ভারতের বেশ কিছু ড্রোন থাকলেও তা ছোট আকারের এবং মূলত নজরদারির কাজে ব্যবহার করা হয়। দেশটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় আকারের আক্রমণ চালাতে সক্ষম ড্রোন কিনতে আগ্রহী। এ ধরনের যুক্তরাষ্ট্রের ‘প্রিডেটর’ ও ‘রিপার’ ড্রোন ইরাক ও আফগানিস্তানে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ভারতকে ‘সার্চার্স’ ও ‘হেরন’ ড্রোন সরবরাহ করেছে ইসরাইল, যা সীমান্ত অঞ্চলে নজরদারি ও অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে যেমন: নক্সাল-অধ্যুষিত এলাকায় ব্যবহার করা হয়।

পাকিস্তানের ড্রোন বহরে মাঝারি আকারের বিভিন্ন ধরনের ড্রোন যেমন: ফালকো, শাপার, বোরাক রয়েছে। প্রথম দুটি মূলত নজরদারির কাজে ব্যবহার করা হলেও শেষেরটি হামলা চালাতে সক্ষম। সূত্র : সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়