শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই বায়তুল মুকাদ্দাস মুক্ত হবে: হিজবুল্লাহ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা ও প্রভাবশালী সাংসদ মোহাম্মাদ রা'দ বলেছেন, প্রতিরোধ সংগ্রামীরা শিগগিরই বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করবে। বৈরুতে বায়তুল মুকাদ্দাসের প্রতি সংহতি বিষয়ক সম্মেলনে তিনি এ কথা বলেন। পার্সটুডের খবর।

তিনি আরও বলেছেন, প্রতিরোধ সংগ্রামীরা বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করবেই। কারণ এটি হচ্ছে তাদের অস্তিত্বের প্রতীক।

মোহাম্মাদ রা'দ বলেন, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক, মিশর ও সৌদি আরবসহ গোটা বিশ্বেই বায়তুল মুকাদ্দাস রক্ষায় সংগ্রাম করার মতো লোক রয়েছে। তারা প্রস্তুত হচ্ছে। হিজবুল্লাহর এই প্রভাবশালী নেতা বলেন, অতীতে প্রতিরোধ সংগ্রামীরা দখলদার ইসরাইলকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও শত্রুদের বিরুদ্ধে বিজয় আসবে।

২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইল পরাজিত হয়। ইহুদিবাদীরা যুদ্ধ শুরু করলেও ব্যাপক ক্ষতির মুখে পিছুহটতে বাধ্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়