শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:০৫ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি মেয়ে ১০টি ছেলের সমান, ‘মন কি বাত’-এ মোদি

আবু সাইদ:  ইংরাজি নতুন বছরের প্রথম ‘মন কি বাত’-এ ভারতে প্রতিটি ক্ষেত্রে মহিলাদের উন্নতি এবং এদেশের ঐতিহ্যে নারীর সম্মানের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলার কথাও উল্লেখ করেছেন তিনি। ১ ফেব্রুয়ারি কল্পনার মৃত্যুবার্ষিকী। তার আগে মোদি বলেছেন, ‘কল্পনা বার্তা দিয়েছেন, প্রবল ইচ্ছাশক্তি থাকলে মহিলাদের পক্ষে কিছুই অসম্ভব নয়।’প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশে যান কল্পনা। ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি কলম্বিয়া মহাকাশযান ভেঙে পড়ে মৃত্যু হয় তাঁর। প্রধানমন্ত্রী বলেছেন, ‘কল্পনা সব ভারতীয়র জন্য মূল্যবান বার্তা দিয়েছেন। বিশেষ করে তরুণীদের জন্য তাঁর বার্তা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি সারা বিশ্বের মহিলাদের অনুপ্রাণিত করেছেন।’

বিভিন্ন ক্ষেত্রে নারীশক্তির ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘একটি মেয়ে ১০টি ছেলের সমান। ১০টি ছেলের কাছ থেকে আমরা যে পূণ্য অর্জন করি, সেটা একটি মেয়ের কাছ থেকেই পেতে পারি। তিন তরুণী ভাবনা কান্ত, মোহনা সিংহ ও অবনী চতুর্বেদী যুদ্ধবিমানের পাইলট হয়ে গিয়েছেন। তাঁরা এখন সুখোই-৩০ চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা প্রথম মহিলা হিসেবে সুপারসনিক যুদ্ধবিমান চালাবেন।’

ছত্তিসগঢ়ের মাওবাদী অধ্যুষিত অঞ্চলের যে মহিলারা ই-রিকশা চালাচ্ছেন, তাঁদেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনই এর ফলে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। পণপ্রথা, বাল্য বিবাহ, মদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য মানববন্ধন গড়ে তোলায় বিহারের সাধারণ মানুষ ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন মোদি। তিনি আরও বলেছেন, পদ্ম পুরস্কার প্রাপকদের ক্ষেত্রে গত তিন বছরে নামের চেয়ে কাজকর্মকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অনেক সাধারণ মানুষ যাঁরা বড় শহরে থাকেন না, সংবাদমাধ্যমে নাম দেখা যায় না, তাঁরা এবার পদ্ম পুরস্কার পেয়েছেন। এখন পদ্ম পুরস্কারের জন্য মনোনয়নের ব্যবস্থা করা হয়েছে অনলাইনে। এর ফলে স্বচ্ছতা এসেছে। যে কেউ যে কারও নাম পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন। -  টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ