শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া কারাবন্দি হলে সরকারের পতন হবে

জিয়াউদ্দিন রাজু: বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি করা হলে তাকে মুক্তি দেয়ার আগেই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে নিলে আমরা কি তখন কান্নাকাটি করবো? ঘরে বসে থাকবো? না, খালেদার মুক্তির আগেই সরকারের পতন ঘটাবো। দেশ তখন কারাগারে পরিণত হবে। তিনি আরো বলেন, বিএনপি সরব হলে সিডরের চেয়েও ভয়ঙ্কর হবে। বিএনপি নেতাদের জেলে নিয়ে কিছুদিন থামিয়ে রাখতে পারবেন কিন্তু চিরকাল তা পারবেন না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাবেক এ মন্ত্রী বলেন, ক্ষমতার দাম্ভিকতা ছেড়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণতন্ত্র হত্যা করলে আপনি টিকে থাকতে পারবেন না। আঘাতের আগে পাল্টা আঘাতের চিন্তা করবেন।

সরকার আদালতকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, গণতন্ত্র ও শেখ হাসিনা দুটি সাংঘর্ষিক শব্দ। ক্ষমতাসীনদের অপকর্মের কারণেই বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই তাদের সামর্থ্য নেই বলেই বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক তারা সেটা চায় না।

  • সর্বশেষ