শিরোনাম
◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন না করে বিচারপতি নিয়োগ অন্ধকারে ঢিল ছোড়ার মতো: ব্যারিস্টার আমীর

এস এম নূর মোহাম্মদ : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর উল ইসলাম বলেছেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আইন করার যে নির্দেশ ছিল সেটি এখনো করা হয়নি। সংবিধানে এ ব্যাপারে যা বলা আছে সেটি আমাদের নজরে আসছে না। এরফল আমরা পাচ্ছি এবং পেতে থাকবো। একটা সময় আসবে, যখন এটা আমাদের বড় সংকটে পরিণত হবে। যার উপসর্গগুলো আমরা এরইমধ্যে দেখতে পাচ্ছি। আইন না হওয়াতে আমরা এডহক ভিত্তিতে নিয়োগ দিচ্ছি। এটা একটা আন্দাযে ঢিল ছোড়ার মতো।

রোববার সুপ্রিম কোর্টে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার আমীর। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের ‘জনস্বার্থ মামলার রায়’ বইয়ের মোড়ক উন্মোচন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মনজিল মোরসেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, বারের সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।

ব্যারিস্টার আমীর বলেন, সংবিধানকে লঙ্ঘন করে আমরা কিকভাবে বিচারপতি নিয়োগ দিব? আমাদের সংসদতো অনেক আইন করতে চায়। বলতে চান কিভাবে বিচারক বিদায় করা যায়, সেআইনও করবে। কিন্তু বিচারপতি নিয়োগের যে নির্দেশ দেওয়া আছে আমাদের সংবিধানে সেই আইনটি পাশ করা হয়নি।

তিনি বলেন, আইন করার জন্যতো রিট করা যাবেনা। তবে আমরা জনমত তৈরির জন্য চেষ্টা করতে পারি। সবাই মিলে দ্রুত এটা করা দরকার। মনে বড় কষ্ট বহন করে চলেছি। কেননা যে অধ্যায়টা বিচারবিভাগের জন্য লিখেছিলাম সেটা এখনো পূরণ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়