শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন ফেদেরার

প্রিয়াংকা আচার্য্য: পুরুষ একক টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা পূর্ণ করলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছর বয়সী এ সুইস তারকার এটি ষষ্ঠ শিরোপা। এই আসরের সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ডে রয় এমারসন ও নোভাক জকোভিচকে স্পর্শ করলেন তিনি।

৫ বছরের গ্র্যান্ডস্ল্যাম শিরোপা খরা কাটিয়ে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ফেদেরার। এরপর জিতলেন উইম্বলডন। ফুরিয়ে যে যাননি, তার প্রমাণ আবারও তিনি দিলেন ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতে। পাশাপশি পৌঁছালেন নতুন এক উচ্চতায়।

আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রতিপক্ষ মারিন চিলিচের বিপক্ষে প্রথম সেটে ৬-২ গেমে জয় পান রজার ফেদেরার। এতে তিনি সময় নেন মাত্র ২৪ মিনিট। দ্বিতীয় সেটে জয় নিয়ে সমতায় ফেরেন মারিন চিলিচ। মেলবোর্নে টাইব্রেকারে চিলিচ জয় পান ৬-৭ (৫-৭) গেমে। তৃতীয় সেটে ৬-৩ গেমে জয় নিয়ে ফের এগিয়ে যান ফেদেরার। আর চতুর্থ সেটে ৬-৩ গেমে জয় নিয়ে সমতায় ফেরেন চিলিচ। তবে শিরোপা নির্ধারণী পঞ্চম সেটে দাপুটে নৈপুণ্যে ৬-১ গেমে জয় কুড়ান ফেদেরার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়