শিরোনাম
◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৫:২৯ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সায়দাবাদে বাসের ধাক্কায় হেলপার নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর সায়দাবাদে বাসের ধাক্কায় অপর এক বাসের হেলপার নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার সকাল ৭টার দিকে সুরমা পরিবহনের ওই হেলপার বাসে লোকজন উঠানোর সময় তিশা পরিবহনের অপর একটি বাসের ধাক্কায় নিহত হয়।

নিহতের নাম কাইয়ুম (২৮)। তার গ্রামের বাড়ি সিলেটে।

নিহতের সহকর্মী তাজউদ্দিন জানান, সকালে সুরমা পরিবহনে সিলেট যাওয়ার উদ্দেশে বাসে লোকজন তুলছিল কাইয়ুম। এমন সময় তিশা পরিবহন নামে অপর একটি বাস কাইয়ুমকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিঞা জানান, কাইয়ুমের মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়