শিরোনাম
◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সজিব খান: আজ রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন দেশের বৃহৎ প্রকল্প কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আজ বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধনের মধ্য দিয়ে গভীর সমুদ্রবন্দরের কাজও শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় মাতারবাড়ী অংশে জাপানি প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও সিপিজিসিবিএলের কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং মাতারবাড়ী ইউনিয়ন কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।

২০১৫ সালের আগস্টে মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৩৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে সরকার। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এই প্রকল্পে ২৯ হাজার কোটি টাকা দেবে। বাকি টাকা দেবে সরকার। মহেশখালীর মাতারবাড়ী ও ঢালঘাটা ইউনিয়নের এক হাজার ৪১৪ একর জমিতে হচ্ছে এই বিদ্যুৎ প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়