শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল চা খান ? তাহলে এটা অবশ্যই জেনে নিন… 

হেলথ ডেস্ক :  সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিয়েই দিনটা শুরু । এক কাপ চা হাতে পেলেই সারাদিনের এনার্জি পেয়ে যাবেন ৷ তবে শুধু সকাল কেন ৷ দিনে বারকয়েক চায়ের কাপে চুমুক মাস্ট! অফিস হোক বা বিকেলের আড্ডা, চা ছাড়া যেন জমে না ৷ কিন্তু অনেক সময়ই বেশি চা পান করলে অম্বল, বুকজ্বালা হওয়ার সম্ভাবনা থাকে ৷ তাই দুধের বদলে লিকার চা খেলেই ভালো ৷ চিনি ছাড়া লাল চা শরীরের পক্ষেও খুব উপকারি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা ৷

এতে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ৷ কাজের চাপের মধ্যে চা আপনাকে এনার্জি দেবে কারণ এতে রয়েছে ক্যাফেইন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, মিনারেল, ফ্লোরাইড, ম্যাঙ্গানিজ ও পলিফেনল। এছাড়াও গ্লুকোমার মতো চোখের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ৷ সম্প্রতি একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে ৷ লাল চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি প্রপাটিজ এবং নিউরো প্রোটেকটিভ কেমিক্যাল চোখ ভাল রাখতে সাহায্য করে।

শুধু চোখ নয় ৷ হজমশক্তি বাড়ায় লাল চা। এমনকী ক্যানসারে প্রতিরোধ করে ৷ ওজন কমাতেও সাহায্য করে ৷ তবে প্রচুর গুণ থাকলেও কোনও জিনিসই অতিরিক্ত ভালো নয় ৷ তাই দিনে ৩ থেকে ৪ কাপের বেশি চা খাবেন না ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়