শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিয়ানভুক্ত দেশগুলির সংবাদপত্রে প্রকাশিত নরেন্দ্র মোদির লেখা

আশিস গুপ্ত ,নয়াদিল্লি : দু’হাজার বছরের আত্মীয়তার সূত্রে ভর করে ভবিষ্যতেও সহযোগিতার পথে হাঁটার অঙ্গীকার। বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি। সমুদ্র-নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি তুলে নাম না করে ফের বার্তা দেওয়া চিনকে।বুধবার আসিয়ান সম্মেলনে বক্তৃতায় যা বলেছিলেন, বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে মোটামুটি তা-ই আরও বিস্তারিত ভাবে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মুখে নয়, লিখে।

ভারত-আসিয়ান সম্পর্ক নিয়ে মোদীর নিবন্ধ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আসিয়ান গোষ্ঠীভুক্ত ১০ দেশের ২৭টি সংবাদপত্রে। নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এদিন অতিথি ছিলেন ওই ১০ রাষ্ট্রপ্রধান। ‘এক মূল্যবোধ, এক গন্তব্য’ শীর্ষক ওই নিবন্ধে মোদী লিখেছেন, ‘‘আজ শীতের সকালে ১২৫ কোটি মানুষের দেশ বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে নিল দশ সম্মাননীয় অতিথিকে। এ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। ভারত-আসিয়ানের মিলিত জনসংখ্যা ১৯০ কোটি, বিশ্বের জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ।

এই দুরন্ত পথচলা বিরাট সম্ভাবনা তৈরি করেছে।’’প্রধানমন্ত্রীর মতে, ভারত-আসিয়ান সম্পর্কের বয়স ২৫ বছর হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগ দু’হাজার বছরেরও বেশি পুরনো। শান্তি, বন্ধুত্ব, ধর্ম, সংস্কৃতি শিল্প, বাণিজ্য, ভাষা, সাহিত্য— দুই অঞ্চলের সবেতেই তাই বৈচিত্রের মধ্যেও এক আত্মীয়তার প্রলেপ দেখা যায়। দশ আসিয়ান দেশে প্রায় ষাট লক্ষ ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন। নয়ের দশকের আর্থিক সংস্কারের প্রসঙ্গ টেনে মোদী লিখেছেন, ‘‘দু’দশকেরও বেশি আগে ভারত বিশ্বকে তার দরজা খুলে দিয়েছিল। নানা ক্ষেত্রে আদান-প্রদানের পুরনো ঐতিহ্যের সূত্রে স্বাভাবিক ভাবেই পুবের দিকে তাকিয়েছে ভারত। শুরু হয়েছে সম্পর্কের নতুন অধ্যায়।

আসিয়ান হোক বা পূর্ব এশিয়া— ভারতের অধিকাংশ বাজার ও বাণিজ্যিক সঙ্গী তো পূর্বেই রয়েছে।আসিয়ানের প্রতিটি সদস্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা রয়েছে বলে মোদীর দাবি। এই সূত্রেই ফের নাম না করে দক্ষিণ চিন সাগরে চিনা আধিপত্যের বিষয়টি টেনেছেন তিনি। বলেছেন, ‘‘নিজেদের সমুদ্রকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমরা একসঙ্গে কাজ করব।’’ তাঁর বক্তব্য, আয়তন যা-ই হোক, সার্বভৌমত্বের নিরিখে সব দেশ সমান।মোদী জানিয়েছেন, ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্য-সঙ্গী হল আসিয়ান। বিদেশে মোট ভারতীয় লগ্নির ২০ শতাংশেরও বেশি হয়ে থাকে এই দেশগুলিতে। একই ভাবে আসিয়ানের বাণিজ্য-শরিকের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ভারত।

আসিয়ানের সঙ্গেই দিল্লির সবচেয়ে পুরনো মুক্ত-বাণিজ্য চুক্তিটি রয়েছে। সিঙ্গাপুরকে আসিয়ানের ‘দরজা’ বলেছেন মোদী। জানিয়েছেন, ১৬টি ভারতীয় শহর থেকে ২৪০টিরও বেশি উড়ান প্রতি সপ্তাহে সিঙ্গাপুরে যায়। পর্যটনের পাশাপাশি সিঙ্গাপুর ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক সঙ্গী। মোদীর কথায়, ‘‘যোগাযোগ বাড়বে। বাণিজ্যও। আমাদের রাজ্যগুলিও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ভারত-আসিয়ান নিয়ে আমাদের স্বপ্নের সেতু হয়ে উঠতে পারে উত্তর-পূর্ব ভারত।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়