শিরোনাম
◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:২৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট: ফের কমতে শুরু করেছে সারাদেশের তাপমাত্রা। এরইমধ্যে শ্রীমঙ্গল, পাবনা ও চুয়াডাঙ্গাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে। এই শৈত্যপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘সারাদেশের তাপমাত্রাই কমতে শুরু করেছে। তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা আগামী দু’তিন দিন থাকবে। এতে ঢাকাসহ সারাদেশেই শীতের প্রকোপ বাড়বে। এরইমধ্যে দেশের দুই/তিন জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তা আরও বিস্তার লাভ করবে। এরপর তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।’

তবে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি জানান, ঢাকায় শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আগামী কয়েকদিনই তাপমাত্রা কমতে থাকবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে।

এদিকে শনিবার দুপুরের পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে তাপমাত্রা স্বাভাবিক থাকায় অনেকেই গরম কাপড় নিয়ে বাসা থেকে বের না হওয়ায় সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬, ময়মনসিংহে ১০.৭, চট্টগ্রামে ১৪.২, সিলেটে ১১.৯, রাজশাহীতে ১১.২, রংপুরে ১০.৫, খুলনায় ১২.৫ এবং বরিশালে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে। শ্রীমঙ্গল, পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

  • সর্বশেষ