শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯৫, আহত শতাধিক

রাশিদ রিয়াজ : আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুরাতন ভবনে এক বোমা হামলায় অন্তত ৯৫ জন নিহত ও ১৫০ জন গুরুতর আহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বোমা হামলার পর চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

আহমেদ নাভিদ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনেই আমি ব্যক্তিগত কিছু কাজ করতে গিয়েছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুটি চেকপোস্টের মাঝে ওই কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে। কাছেই জমহুরিয়া হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। প্রথম চেকপোস্টই অতিক্রমে সক্ষম হয় আত্মঘাতী ওই বোমাহামলাকারী। সে একটি এ্যাম্বুলেন্স চালিয়ে আসে।

স্থানীয় সময় দুপুর পৌণে একটায় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, পুলিশ আত্মঘাতী ওই বোমা হামলাকারীকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছে। সিএনএন/ আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়