শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গুম, খুন ও হতাকাণ্ডে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন জড়িত’ (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী: বাংলাদেশে অপহরণ ও গুমে শিকার ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকারকে তাগিদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, বেশির ভাগ অপহরণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, যার সাথে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন জড়িত।

শুক্রবার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এসব ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার ওপর জোর দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে দেশে অপহরণ, গুম, খুন ও হত্যাকাণ্ড বেড়ে চলেছে। ২০১৭ সালে ৮০টির বেশি অপহরণের ঘটনা ঘটেছে যাদের অন্তত ৭ জন পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। বেশির ভাগ অপহরণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, যার সাথে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন জড়িত বলে দাবি করে এইচআরডব্লিউ।

এ অবস্থায় জন নিরপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ, স্বাধীন বিচার ব্যবস্থা, জবাবদিহীতার পরিবেশ তৈরি এবং জাতিসংঘের তদন্তকারীদের আহ্বান জানায় সংস্থাটি। সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়