শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জৈশে মুহাম্মদের সবচেয়ে বড় শত্রু ভারত’

ওমর শাহ: ভারতকে সবচেয়ে বড় শত্রু হিসেবে অভিহিত করলো পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জেহাদি সংগঠন জৈশে মুহাম্মদ। সংগঠনটির নেতা মাওলানা মাসুদ আযহারের ভাই মাওলানা তালহা সাইফ বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত। আর এ শত্রুদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন মাসুদ আযহারের এক নাম্বার শত্রু। তাদের সঙ্গে জেহাদ ছাড়া বিকল্প কোনো পথ নেই’।

তালহা সাইফ বলেন, ‘ভারত বিগত ৬০ বছর ধরে পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করছে। তারা কাশ্মীরের ওপরে অত্যাচার চালাচ্ছে। এসবের বিরুদ্ধে রক্ত ঝরিয়ে জেহাদ করতে হবে।’

তালহা আরও বলেন, ‘ভারত সরকার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর চেষ্টা করছে। প্রতিবছরই বলা হয় রামমন্দির বানানো হবে। কিন্তু সেটা বানানো যায়নি। যাবেও না। ভারতের ইসলাম ধর্মাবলম্বীরাই সেটা করতে দেবেন না।’

উল্লেখ্য, পাকিস্তানের জৈশে মুহাম্মদ সংগঠনের নেতা মাওলানা মাসুদ আযহার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত। পাকিস্তানে তার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জৈশে মুহাম্মদ মূলত একটি সসস্ত্র সংগঠন যা পাকিস্তানের সাধারণ মানুষদের মাঝেও ব্যাপক জনপ্রিয়। মাওলানা মাসুদ আযহার বক্তৃতা দিয়ে মূলত মানুষের মাঝে আস্থা অর্জন করে নিয়েছেন। সূত্র: টাইমস নাও

  • সর্বশেষ
  • জনপ্রিয়