শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:২৩ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া শনিবার বিএনপির জরুরি বৈঠক ডেকেছেন

নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা ও দেশের সার্বিক অবস্থাকে সামনে রেখে শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ম্যাডাম।” আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।

নির্বাচনের আগে বছরখানেক হাতে থাকতে ওই রায় সামনে রেখে শনিবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। দলের পরবর্তী কর্মকৌশল ঠিক করা হতে পারে এই বৈঠকে।

বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের ওই মামলার প্রধান আসামি। তারেক রহমানও এ মামলার আসামি। মুদ্রা পাচারের দায়ে সাত বছর কারাদণ্ডের রায়ে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবারও বলেছেন, তাদের চেয়ারপারসনকে সাজা দেওয়ার বিষয়টি সরকার ‘আগেই ঠিক করে রেখেছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়