শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা গুলিবিদ্ধ, বিক্ষোভ

রূপায়ন তালুকদার, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে শান্তিময় চাকমা নামে ইউপিডিএফ এর সদস্যকে গুলি আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি শাখা।

শুক্রবার বিকালে খাগড়াছড়ি স্বনির্ভর ইউপিডিএফ এর কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে । মিছিলটি চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে আবার একই এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা। সমাবেশ থেকে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সকাল ১১ টায় খাগড়াছড়ি-দীগিনালা সড়কের ৪ মাইল নামক স্থানে ইউপিডিএফ এর সদস্য শান্তিময় চাকমা গুলি করে দৃর্বৃত্তরা। আহত শান্তিময় চাকমাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে প্রেরণ করেন। এ ঘটনায় ইউপিডিএফ নব গঠিত ইউপিডিএফ দায়ী করেছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ