শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এতিমের টাকা মারার রায়ের অপেক্ষায় খালেদা: খালিদ

ডেস্ক রিপোর্ট: খালেদা জিয়ার পুরো পরিবারকেই ‘দুর্নীতিগ্রস্ত’ পরিবার বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এতিমের টাকা মেরে খাওয়ার দুর্নীতির মামলার রায়ের প্রহর গুনছে খালেদা জিয়া। দুর্নীতিগ্রস্ত খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে পরিহার করে বিশ্বের স্বীকৃত সৎ ও কর্মঠ নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিকের দায়িত্ব।

আওয়ামী লীগের সাংগঠনিক জেলা সফরের প্রথম দিনে শুক্রবার বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় এসব কথা বলেন তিনি। জেলার সার্কিট হাউজের সামনের খোকন পার্কে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

খালিদ বলেন, এদেশে দুর্নীতির গোড়াপত্তন করেন জিয়াউর রহমান। দুর্নীতির উপর ভর করে ক্যান্টনমেন্ট থেকে বিএনপির জন্ম। জিয়া মারা যাওয়ার পর খালেদা জিয়া রাষ্ট্রীয় টাকা নিলেও তার দুই ছেলেকে মানুষ করতে পারেননি। বড় ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে পলাতক। আরেক ছেলে মাদকাসক্ত হয়ে মারা গেছে। খালেদা জিয়ার নিজের সামনেও দুর্নীতির মামলা। এতিমের টাকা মেরে খাওয়ার দুর্নীতির মামলার রায়ের প্রহর গুনছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করলে কোন দুর্নীতিবাজ ও স্বাধীনতাবিরোধীকে কেউ ক্ষমতায় দেখতে পারেন না। তাই দেশকে এগিয়ে নিতে সততা ও মানবিকতার প্রতীক উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় আগামী নির্বাচনী কর্মকাণ্ড, সাংগঠনিক শক্তি বাড়াতে করণীয় সম্পর্কে দলের নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল অব. ফারুক খান।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, হাবিবর রহমান এমপি প্রমুখ।

সূত্র: চ্যানেল ২৪

  • সর্বশেষ