শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ১২:২৫ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার বিচারের রায়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে: হাছান মাহমুদ

জিয়াউদ্দিন রাজু: বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিচার রায়ের আগে ও পরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজিত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে চলছে তখন একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, বেগম খালেদা জিয়ার আদালতে যাওয়া আসার ঘটনা, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম ও রিজভী আহমেদের বক্তব্য সবগুলো একই সূত্রে গাঁথা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আন্দোলনের নামে একটার পর একটা ভিসি কার্যালয়ের গেট ভাঙচুর করে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ধ্বংস করা হয়েছে। যারা প্রথমে ভিসির কার্যালয় ঘেরাও করলো, ভিসিকে অপদস্থ করলো এবং ভিসি কার্যালয়ের তিন তিনটি গেট ভাঙচুর করলো ছাত্রলীগের নারী নেত্রীদের যারা লাঞ্ছিত করলো তাদের অপরাধ হচ্ছে সবচেয়ে বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়