শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে প্রথমবারের মতো জুমা পড়ালেন নারী ইমাম

পরাগ মাঝি : ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কেরালায় জুমার নাজ পড়ালেন নারী ইমাম জামিদা। গতকাল কেরালার মালাপুরম জেলায় অবস্থিত কুরআন এবং সুন্নাত সোসাইটির কার্যালয় ও মসজিদে তিনি ওই নামাজ পড়ান।

নারী ইমাম জামিদা রাজ্যের কুরআন এবং সুন্নাত সোসাইটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। জুমার নামাজের আগে তিনি মুসল্লিদের খুতবাও পড়ে শোনান। ভারতে ইতোপূর্বে কোন নারীর জুমা নামাজ পড়ানোর ইতিহাস নেই। তাই জামিদার নামাজ পড়ানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ইসলামে ধর্মীয় আচারে নারী-পুরুষের মধ্যে কোন বিভিদ নেই।

ধর্মীয় কাজে নারী-পুরুষের বিভেদ টানা নিয়ে জামিদা বলেন, ‘এ ধরণের বিভেদ মুসলিম পন্ডিতদের সৃষ্টি।’

কেরালার প্রগতিশীল শেকান্নুর মৌলভী কুরআন ও সুন্নাত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। জীবদ্দশায় তিনি আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯৩ সালের ২৯ জুলাই তিনি রহস্যজনকভাবে অন্তর্ধ্যান করেন। পরে ধারণা করা হয়, তিনি মৃত্যুবরণ করেছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মুসলিম পন্ডিত এবং প্রফেসর আমিনা ওদুদ ২০০৫ সালে ইতিহাসে প্রথম নারী হিসেবে জুমার নামাজ পড়ানো শুরু করেছিলেন। নিউজ ১৮

  • সর্বশেষ