শিরোনাম
◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি শিক্ষকদের অনশন চলছে: অসুস্থ দেড় শতাধিক

হামিম আহসান: জাতীয়করণের দাবিতে অনশনের ১২তম দিনে অসুস্থ হয়ে পড়েছেন দেড় শতাধিক শিক্ষক ও কর্মচারী।

জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকরা ১০ই জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় ১৫ই জানুয়ারি থেকে অনশন শুরু করেন তারা।

অনশনরত শিক্ষকদের দাবি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে।

এদিকে জাতীয়করণের দাবিতে একই স্থানে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারেও শিক্ষকদের অনশন অব্যাহত রয়েছে। অনশনের চতুর্থ দিনে ৪৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন এবং ১৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষকরা।

সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ