শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্ত হচ্ছেন ২ হাজার মাদ্রাসা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় ২০১১ সালের ১৩ নভেম্বর থেকে নিয়োগ পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান বিভাগের প্রায় দুই হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন— মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও উপপরিচালক (অর্থ)। কমিটি প্রয়োজনে নতুন সদস্য নিয়োগ করতে পারবে।

সহকারী সচিব (মাদ্রাসা) মো. আ. খালেক মিঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০১১ সালের ১৩ নভেম্বর থেকে নিয়োগ পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান বিভাগের এমপিওবিহীন শিক্ষকদের এমপিওভুক্ত করতে সঠিক তালিকা তৈরির জন্য যাচাই-বাছাই কমিটি গঠন করা হলো। কমিটিকে ছক অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে সঠিক তালিকা তৈরি করে তা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, ২০১১ সালের ১৩ নভেম্বর থেকে নিয়োগ পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষক রয়েছেন প্রায় এক হাজার। এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক রয়েছেন এক হাজারের কাছাকাছি।

সহকারী সচিব আ. খালেক মিঞা বলেন, এ সংখ্যা কম-বেশি হতে পারে। এ কারণেই যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়