শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেঙে ফেলা হয়েছে ক্যাপ্টেন কুক-এর ভাস্কর্য

মরিয়ম চম্পা : কে বা কারা যেন ভেঙে ফেলেছে অস্ট্রেলিয়ার মেলবর্নে স্থাপিত ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন কুক-এর ভাস্কর্যটি। গত বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সেই ভাস্কর্যের উপর নানা রংয়ের প্রলেপ লেগে থাকতে দেখা যায়। একই সঙ্গে সেখানে একটি বার্তাও রেখে যায় দুষ্কৃতিকারীরা। লেখা ছিল, ‘আমরা গণহত্যার ঘটনা স্মরণ করছি।’
বৃটিশ উপনিবেশ স্থাপনের দিনকে স্মরণ করতেই মূলত উপমহাদেশটিতে প্রতি বছরের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবস পালন করা হয়ে থাকে। ১৭৮৮ সালের এই দিনে নিউ সাউথ ওয়েলস’র পোর্ট জ্যাকসনে ব্রিটশদের প্রথম নৌবহর এসে পৌঁছায়। যার পেছনে ক্যাপ্টেন কুক’র ছিল প্রধান ভূমিকা।
মূলত ১৭৭০ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে ক্যাপ্টেন কুক’র জাহাজ এসে পৌঁছানোর পর থেকেই উপমহাদেশটি দখলে ষড়যন্ত্রে নামে ব্রিটিশরা। অভিযোগ আছে, উপনিবেশ স্থাপনের স্বার্থে প্রচুর সংখ্যক আদিবাসী হত্যা করে ব্রিটিশ বাহিনী, দখল করে নেয়া হয় তাদের জমি।
ফলে অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে ক্যাপ্টেন কুক’এর প্রতি প্রবল ঘৃণা রয়েছে। দিবসটিকে ঘিরেও প্রতিবছরই দেশটির দুটি পক্ষ বিতর্কে জড়ায়। এদিকে অস্ট্রেলিয়ার সরকার এক বিবৃতিতে বলেন, ক্যাপ্টেন কুক’এর ভাস্কর্য নষ্ট করায় নিন্দা জানাচ্ছি। বিবিসি

  • সর্বশেষ