শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে টেন্ডারবাজির টাকায় ভাগ বসাতে গেলে খুন

সায়িদ সরদার : ২০১৭ সালে যশোর জেলায় মোট ৮০ জন খুন হয়েছে। আমাদের যশোর জেলায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলার কিছু ধান্ধাবাজ নেতা-কর্মী বেড়ে গেছে, তারা তাদের নিজেরদের দিকটাকে বেশি করে প্রাধান্য দিয়ে থাকে এবং যশোর জেলাটিকে কিভাবে উন্নয়ন করা যায়, সেটি নিয়ে ভাবে না। এই নেতা-কর্মীরা বিভিন্ন টেন্ডারবাজীতে জড়িয়ে পড়ছে, এই টেন্ডারবাজীর মাধ্যমে যে টাকা ইনকাম হয়, সেটি একজনই ভোগ করবেন। সেটিতে অন্য কেউ ভাগ বসাতে গেলে তাকে খুন করা হয়। এবং যারা রাজনৈতিক ক্ষমতা দখল করে আছেন, তাদের নিচের দিকের নতুন কেউ রাজনৈতিকভাবে গড়ে উঠতে গেলে, তাকে উপরের রাজনৈতিক নেতাবৃন্দ খুন করছে।

তারা মনে করেন তাদের উপরে যেন কোন নেতাকর্মী তৈরী না হয়। আমি মনে করি, আমাদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে নিজেরা সংঘর্ষ করে নিজেরা খুন হচ্ছে। এ কারণে যশোর জেলায় খুনের পরিমানটা বেড়ে গেছে। যশোর জেলাতে অনেক মাদক ব্যবসায়ি ব্যবসা করে থাকেন। কিন্তু এদেরকে সামাজিকভাবে বাধা দিতে গেলে একে অপরকে খুন করছে। এই মাদক ব্যবসায়িরা বিভিন্ন খুন করে সেটি রাজনৈতিকভাবে চালিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়া অনেকে বিভিন্ন কারণে খুন হচ্ছে। কিন্তু বর্তমান সরকার আসার পরে অন্যান্য বছরের তুলনায় ২০১৭ সালে খুনটা কম হয়েছে। যারা এই খুনের সাথে জড়িত আছে এবং যারা এই খুন-খারাপি করে থাকে, তাদের আইন অনুযায়ি শাস্তি নিশ্চিত হওয়া দরকার।

লেখক : সাবেক সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা ছাত্রলীগ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়