শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:২২ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের সাথে দারুণ রেকর্ডের মালিক হলেন মাশরাফি

এ. জামান: মিরপুরে আজ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৯১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ের সাথে সাথে দারুণ এক রেকর্ডের মালিক হয়ে গেলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জেতানো অধিনায়ক এখন ‘বস’ মাশরাফি।

জাতীয় দলকে সবচেয়ে বেশি ম্যাচে জয় এনে দিয়ে নতুন গৌরব অর্জন করলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৫৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ৩০টি জয় এনে দিয়েছেন মাশরাফি। আর এরই মধ্যে ভেঙ্গেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের রেকর্ড। বাশার ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছিলেন।

মাশরাফির অধিনায়কত্বে গত আড়াই বছর ধরে বাংলাদেশ পরিণত হয়েছে এক অন্য বাংলাদেশে। দেখা পেয়েছে একের পর এক মনে রাখার মতো সাফল্য। অধিনায়ক হিসাবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এবারের সাফল্যতে তাই অনন্য এক সাফল্যে উদ্ভাসিত হলেন মাশরাফি বিন মর্তুজা।

বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির নেতৃত্বে ২১টি ম্যাচ হারে বাংলাদেশ। তার মানে এখানেও বাশারের চেয়ে অনেক এগিয়ে আছেন মাশরাফি। বাশার-মাশরাফির পর বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ওয়ানডেতে জয়ের স্বাদ দিয়েছেন ৫০টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান।

  • সর্বশেষ