শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ২৪ ঘন্টায় ৭ অপমৃত্যু

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : দুটি ঘটনা, সাত লাশ। সিলেটে মাত্র ২৪ ঘন্টার মধ্যে এই সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মৃত্যু সকলের কাছেই ছিল অনাকাঙ্খিত।

গত রবিবার দিবাগত রাত ৯টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট পয়েন্টে হোটেল মেহেরপুরে আত্মহত্যা করেন মিন্টু রায় ও রুমি পাল।

তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের মিলন পালের মেয়ে রুমি পাল।

মিন্টু দেব সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথবাড়ি গ্রামের মতিলাল দেবের ছেলে।

এদিকে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার সাতমাইল নামক স্থানে ইজতেমাফেরত একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। সকালেই চারজন এবং সন্ধ্যায় আরেকজন মারা যান।

নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু বকর (৫০), আকবর আলী ও আব্দুজ জহুর (৪৫) এবং কাঠইর ইউনিয়নের মেম্বার আব্দুল খালিক। সন্ধ্যার পর ওসমানী হাসপাতালে মারা যান দিলওয়ার নামের একজন। তার পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়