শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: কিছু দিন পূর্বেও আমি এখানে এসে শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয় সম্পর্কে কিছু কথা বলেছিলাম। এর পরে বেশ কিছু ঘটনা ঘটে গেলো। এই সকল বিষয় এটাই প্রমাণ করে যে সেখানে সমস্যা আছে। শিক্ষা মন্ত্রণালয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এমনকি শিক্ষকগণ পেনশনও পান না। মোট কথা শিক্ষকদের যে কোনো কাজের জন্যেই সেখানে ঘুম দিতে হয়।

সোমবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। আমি খবর নিয়ে দেখলাম তিনি একবার দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন। কিন্তু কোনো একটি বিষেশ মহলের কারণে আবার চাকরি ফিরে পান। প্রশ্নপত্র ফাঁশের ঘটনা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন কারণেই শিক্ষামন্ত্রণায় একটি আলোচনার বিষয়।

শ্যমল দত্ত আরো বলেন, আমি এমন শুনেছি যে, শিক্ষামন্ত্রণালয়ের কোনো কাজ নাকি অতিরিক্ত টাকা ছাড়া হয় না। একজন পিএস হয়ে তিনি ঢাকা শহরে চার কোটি টাকা ব্যয় করে বাড়ি তৈরি করছে। তার বেতন যতটাই হোক না কেন সেই টাকা দিয়ে কি ঢাকা শহরের চার কোটি ঢাকা দিয়ে বাড়ি বানানো সম্ভব? সুতরাং এটা থেকেই বোঝা যায় যে, সেখানে কত টাকার লেনদেন হয়?

  • সর্বশেষ