শিরোনাম
◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে উৎসব মুখর পরিবেশে স্বরস্বতী পূজা উৎযাপন

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম : পূজা অর্চনা, প্রসাদ বিতরন, শিশুদের হাতেখড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতায় কুড়িগ্রামের বিদ্যার দেবী স্বরস্বতী দেবীর পুজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে।

পূজা উপলক্ষে কুড়িগ্রাম সরকারী কলেজ, মহিলা কলেজ, সরকারী বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূজা মন্ডবে অঞ্জলী প্রদান করে বিদ্যা দেবীর কাছে উচ্চ শিক্ষা ও জ্ঞান লাভের জন্য প্রার্থনা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বসত বাড়ীতে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাচ্ছেন তারা।

  • সর্বশেষ