শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন ওমপ্রকাশ

আশিস গুপ্ত, নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন ওমপ্রকাশ রাওয়াত। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অবসর নিচ্ছেন বর্তমান মুখ্য কমিশনার অচলকুমার জ্যোতি। সোমবার অবসর নিচ্ছেন তিনি। আর তাঁর জায়গায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন তিন সদস্যের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ওমপ্রকাশ রাওয়াত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দায়িত্বভার গ্রহণ করবেন ওমপ্রকাশ। ওদিনই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। এর পাশাপাশি কমিশনের যে পদটি ফাঁকা হচ্ছে, সে জায়গায় নিযুক্ত হচ্ছেন প্রাক্তন অর্থ সচিব অশোক লাভাসা।‌‌ রোববার রাতে আইনমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়।

১৯৭৭ সালে আইএএস পদে নিযুক্ত হয়েছিলেন ওমপ্রকাশ৷ এরপর প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব পদেও বসেছিলেন তিনি। এছাড়াও কেন্দ্রের এবং রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন তিনি৷ তবে ২০১৫ সালে নির্বাচন কমিশনে নিযুক্ত হন৷ তার আগে ওমপ্রকাশ রাওয়াত ভারী শিল্প এবং পাবলিক এন্টারপ্রাইজের সচিব পদে ছিলেন৷ ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বাবু লাল গৌরের মুখ্য সচিবের দায়িত্বও পালন করেছিলেন তিনি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়