শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকরান উপকূলে শুরু হচ্ছে ইরানের সামরিক মহড়া

ডেস্ক রিপোর্ট :  ওমান সাগরের উপকূলসহ মাকরান উপকূলের বিশাল এলাকাজুড়ে যৌথ সামরিক মহড়া চালানোর প্রস্তুত নিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মুহাম্মাদ রাসূলুল্লাহ (স) নামে এ মহড়া সোমবার ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে শুরু হবে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারি।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি দু দিনব্যাপী এ সামরিক মহড়ার কথা নিশ্চিত করেন। তিনি জানান, স্থলবাহিনী, নৌ ও বিমানবাহিনী এ মহড়ায় অংশ নেবে। পাশাপাশি ইরানের ক্ষেপেণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটও মহড়ায় যোগ দেবে।

হাবিবুল্লাহ সাইয্যারি জানান, ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি, প্রতিরক্ষা সক্ষমতা ও সেনাদের মনোবল বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মহড়া চালানো হবে। পাশাপাশি সামরিক বাহিনীর প্রশিক্ষণ কৌশল, ফায়ার পাওয়ার এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়গুলো মূল্যায়ন করা হবে।

কমান্ডার সাইয়্যারি জানান, মহড়ায় ইরানি সামরিক বাহিনীর উঁচুমানের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা হবে। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী নিজ পানিসীমার পুরো নিরাপত্তা দিতে সক্ষম। সূত্র : পার্সটুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়