শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০২:০৭ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের গাড়ি বোমা বিস্ফোরণের নেপথ্যে মোসাদ

সজিব সরকার : দক্ষিণ লেবাননের সিডনে গাড়ি বোমা বিস্ফোরণের জন্য ইসরায়েলের প্রধান ও জাতীয় গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ দায়ী বলে সাম্প্রতিক সময়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। লেবাননের দৈনিক ‘আল আকবর’ গত শনিবার এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুসারে, চলতি মাসের ১৪ তারিখে মোহাম্মদ হামদানের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, তা অনুসন্ধান করে দেশটির সেনাবাহিনী গোয়েন্দা অধিদপ্তর এবং দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনার নেপথ্যে ৩৮ বছর বয়সী আহমদ বায়তিয়াহ দায়ী বলে দাবি করেন তারা, যিনি মোসাদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত বলে নিশ্চিত করেছেন তারা।

বাইতিয়াহ প্রায়ই লেবানন এবং নেদারল্যন্ডে ভ্রমণ করতেন। চলতি মাসের ৯ তারিখে তিনি লেবাননের বৈরুত-র‌্যাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এরপর স্থানীয় ওয়াটারফ্রন্ট শহরে এক সপ্তাহের জন্য তিনি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। এসময় একটি নির্বাহী দলের প্রধান হিসেবে তিনি কয়েকবার সিডনি গিয়েছিলেন।

লেবাননের তদন্তকারী দল অনুসারে, বায়তিয়াহ এবং তার দলের সদস্যরা ১৪ তারিখে মধ্যরাতে সিডনে যায় এবং দলের একজন সদস্য হামদানের গাড়িতে চালকের সিটের নিচে একটি বোমা সেট করে। এরপর হামদান বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পায়ের মধ্যে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রেস টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়