শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ায় পোশাক রফতানিতে কোটা ফ্রি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: রাশিয়ায় তৈরি পোশাক রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত রাশিয়ার কৃষি বিষয়ক ডেপুটি মিনিস্টার লেভিন সারজে এলভোভিসসের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, রাশিয়া বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বড় রফতানি বাজার। শুল্ক ও আর্থিক দেনদেনের কিছু জটিলতার কারণে রাশিয়ার বাজারে প্রত্যাশামত বাংলাদেশি পণ্য রফতানি করা যাচ্ছে না। বিশ্ববাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক রাশিয়া বাংলাদেশকে প্রায় ৭১টি পণ্য রফতানিতে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করছে। কিন্তু বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে এ বাণিজ্য সুবিধা প্রদান করা হচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য জটিলতা দূর করতে বাংলাদেশ কিছুদিন আগে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদস্য হতে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ এ কমিশনের সদস্য পদ লাভ করবে। তখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে কোনো জটিলতা থাকবে না। রাশিয়া বাংলাদেশকে তৈরি পোশাক রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করলে রাশিয়ায় বাংলাদেশের রফতানি অনেক বৃদ্ধি পাবে। রাশিয়া সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে।

মন্ত্রী বলেন, আগামী ২০২৫ সালের ‘ওয়াল্ড এক্সপো’-এর আয়োজক হতে চায় রাশিয়া। এ বিষয়ে আগামী নভেম্বরে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ এ ফোরামের সদস্য। এ বিষয়ে রাশিয়া বাংলাদেশের সমর্থন চায়। সদস্য দেশগুলো ভোট দিয়ে ‘ওয়াল্ড এক্সপো’-এর স্থান নির্ধারণ করে থাকে।এবারে মেলার আয়োজক হতে আগ্রহী রাশিয়া, ফ্রান্স, জাপান এবং আজার বাইজান।

তোফায়েল আহমেদ বলেন, রাশিয়া বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু। বিভিন্ন বিষয়ে রাশিয়া বাংলাদেশকে সহজায়তা দিয়ে থাকে। রাশিয়া বাংলাদেশে পারমাণবিক বিদুৎ কেন্দ্র নির্মাণে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এটি দেশে সবচেয়ে বড় বিদেশী বিনিয়েয়োগ। এখানে ২ হাজার ৪শ’ মে. ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আগামী ২০২৪ সালে এটি চালু হবে। রাশিয়ায় বাংলাদেশের উৎপাদিত আলুর প্রচুর চাহিদা রয়েছে। রাশিয়ায় আলু রফতানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়