শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহৃত দুই কর্মকর্তাকে উদ্ধারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

জাহিদ হাসান : নিজের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অপহৃতদের উদ্ধারে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে দুপুরে মন্ত্রীর কক্ষে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু আলম শিক্ষামন্ত্রীর কাছে কান্নাকাটি করে বলেন, ‘দুই জনকে অপহরণ করা হয়েছে। এরইমধ্যে শনিবার বিকালে আমার বাসায় সাত থেকে আট জন লোক গিয়ে আমাকে খুঁজেছে। আমি বাইরে কোথাও যেতে ভয় পাচ্ছি।’ এ সময় মন্ত্রী তাকে আশ্বস্ত করেন।

নিখোঁজ নাসির উদ্দিনশিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানান, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে শনিবার বিকাল ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলা রোড থেকে অপহরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বনানী থেকে অপহরণ করা হয় উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে।

মোহাম্মদ আলী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এরপর আমাকে অপহরণের শিকার হতে হবে। আমাকে সহকর্মীরা সাবধানে থাকতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পিকনিকের টাকা যাদের কাছে রয়েছে তারাই অপহরণের শিকার হয়েছেন। বিষয়টি ভয় পাওয়ার মতোই।

মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিষয়ে আজ রবিবার বিকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করবেন।

  • সর্বশেষ