শিরোনাম
◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ সিরিজে বাঘের হুংকারে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেয়া অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে এসে যেন বিড়াল হয়ে পড়েছে। একের পর এক পরাজয় দেখেই চলেছে তারা। সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অজিদের ১৬ রানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ইয়ন মরগানের দল।
জস বাটলারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩০২ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ৫০ ওভার খেললেও ২৮৬ রানের বেশি এগাতে পারেনি অস্ট্রেলিয়া। অথচ তাদের হাতে ৪টি উইকেট ছিল।
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। সিদ্ধান্তটা খুব খারাপ ছিল, বলা যাবে না। অজি বোলারদের তোপে শুরু থেকে তেমন সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ১০৭ রানের মধ্যে ৪টি উইকেট হারিয়ে বসে মরগানের দল।

মরগান আর জস বাটলার মিলে সে বিপদ কিছুটা সামলে উঠেছিলেন। পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেন মরগান (৪১)। এরপর মঈন আলীও ৬ রান করে আউট হলে ১৮৯ রানে ৬ উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে ইংলিশরা। তবে বাটলার হাল ছাড়েননি।

সহজাত মারকুটে ব্যাটিংয়ে ইংল্যান্ডকে তিনশো পার করে দিয়েছেন এই ব্যাটসম্যান। ৮৩ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় হার না মানা ১০০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ক্রিস ওকস। ৩৬ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত ছিলেন লোয়ার অর্ডার এই ব্যাটসম্যান।

জবাব দিতে নেমে শুরুতে বড় জুটি না পেলেও একটা সময়ে বেশ ভালো অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। ৩৪ ওভারে ৩ উইকেটেই তারা তুলে ফেলেছিল ১৮১ রান। সেখান থেকে দলকে দারুণভাবে লড়াইয়ে ফেরান ইংলিশ বোলাররা। উইকেট তুলে নেয়ার চেয়ে নিয়ন্ত্রিত লাইন লেহ্ন বজায় রাখায় মনোযোগী ছিলেন তারা।

ফলে অ্যারন ফিঞ্চ (৬২), মিচেল মার্শ (৫৫) আর মার্কাস স্টয়নিস (৫৬) হাফসেঞ্চুরি পেলেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি। স্টিভেন স্মিথ ৪৫ রান করেন। আর টিম পেইনি অপরাজিত ছিলেন ৩১ রানে। তবে এর মধ্যে স্টয়নিস ছাড়া বাকি সবাই রানের চেয়ে বল খরচ করেছেন বেশি। পরে সেটি আর পুষিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মার্ক উড, ক্রিস ওকস আর আদিল রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়