শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ গজ দূর থেকে গোল করলেন গোলরক্ষক!

স্পোর্টস ডেস্ক: এই গত মৌসুমের ঘটনা। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে মৌসুমের দর্শনীয় গোলের পুরস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ফুটবল লিগের অখ্যাত এক গোলরক্ষক! এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা, বলবে সময়। তবে অসাধারণ এক গোল করে দাবিটা জানিয়ে রাখলেন স্পেনের দ্বিতীয় বিভাগের দল লুগোর গোলরক্ষক হুয়ান কার্লোস। ৬০ গজ দূর থেকে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গোলরক্ষক কার্লোস।

হুয়ান কার্লোস বিস্ময়কর গোলটা করেছেন গতকাল শনিবার রাতে সেগুন্ডা ডিভিশনের (লা লিগা ২) ম্যাচে। স্পোর্টিং গিজনের বিপক্ষে। ম্যাচের বয়স তখন ৮০ মিনিট। নিজেদের অর্ধেরও বেশ খানিকটা ভেতরে সাইডলাইনের কাছাকাছি জায়গায় বল পান কার্লোস। এতো দূর থেকে কার্লোস সরাসরি গোলে শট নেবেন, প্রতিপক্ষ গিজনের মাঠের খেলোয়াড়েরা দূরের কথা, হয়তো তার সতীর্থরাও বুঝতে পারেননি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সরাসরি গোলপোস্ট লক্ষ্য করেই জোরালো শট নেন কার্লোস। বল বাতাসে ভেসে গিয়ে ঢুকে যায় গিজনের জালে। কিছুটা উপরে উঠে আসা গিজনের গোলরক্ষক পেছনে ফিরে দৌড়ে বল পাঞ্চ করার বৃথা চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই বল আশ্রয় নেয় জালে।

ম্যাচে তার আগেই আরও দুটি দর্শনীয় গোল পায় লুগো। আরিওমে গঞ্জালেস ও জেইমে রোমেরো ডাকা পড়ে গেছেন গোলরক্ষক হুয়ান কার্লোসের ছায়ায়। আরিওমে গঞ্জালেস ও জেইমে রোমেরোকে ছাপিয়ে হুয়ান কার্লোসই বনে যান লুগোর ৩-১ গোলের জয়ের বড় নায়ক। ম্যাচের পর আলোচনায় শুধুই গোলরক্ষক কার্লোসের বিস্ময়কর গোল।

শুধু এখন নয়, কার্লোসের এই গোলের আলোচনা হবে হয়তো পুরো মৌসুম জুড়েই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়