শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:২৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্জ্য পণ্যের পুনর্ব্যবহার শুরু করেতে যাচেছ কোকা-কোলা

আব্দুর রাজ্জাক: বিশ্বব্যাপী আবর্জনা কমাতে কোকা-কোলা ২০৩০ সালের মধ্যে তাদের পণ্যে ব্যবহৃত মোড়কের শতভাগ পুনর্ব্যবহার নিশ্চিত করতে চায়।
গত শুক্রবার কোম্পানিটির সভাপতি ও প্রধান নির্বাহী এক বিবৃতিতে জানান, বিশ্বায়নের যুগে ময়লা-আবর্জনা জলবায়ু ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে তাই তারা তাদের প্রতিটি ব্যবহৃত পণ্যের পুনরায় ব্যবহার উপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে। কোকা-কোলা তাদের পণ্যের পুনর্ব্যবহার প্রক্রিয়া ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণরুপে নিশ্চিত করতে চায়।
তিনি আরও জানান, শুধু ২০১৬ সালেই তাদের কোম্পানি প্রায় ২০০টি দেশে প্রতিদিন গড়ে ২বিলিয়ন কোমল পানীয় বিক্রি করেছে। তাই কোকা-কোলা তাদের ভোক্তাদের পরিবেশের কথা ভেবে ‘আবর্জনামুক্ত পৃথিবী’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে নিয়ন্ত্রিত এই কোম্পানিটি বিভিন্ন প্রকার কোমল পানীয়, জুস, পানি ও চা’সহ প্রায় ৫০০ রকম পণ্য বাজারজাত করে থাকে। বিশ্বব্যাপী তাদের প্রচুর ভোক্তা রয়েছে তাই পরিবেশ দূষণে তাদের উপর অনেক দায়বদ্ধতা থাকায় পণ্যের মোড়কের পুনর্ব্যবহার খুবই জরুরি। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়