শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের পাস করার সুযোগ আছে

গোলাম মোর্তোজা : একথা বলার অপেক্ষা রাখে না, তফসিল ঘোষণা এবং সকল দলের প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে এসেও, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠান করতে হোচঁট খাওয়ায়, বর্তমান নির্বাচন কমিশনের যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে গোটাদেশের মানুষের দৃষ্টি রয়েছে রাজধানীর উপ-নির্বাচনের দিকে। আবার, সংবিধান অনুযায়ী এবছরের শেষের দিকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই সংগত কারণেই এই সিটি নির্বাচনটা নির্বাচন কমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে যদি এই নির্বাচন কমিশনের জন্য ফাইনাল পরীক্ষা ধরি, তাহলে উত্তর সিটির উপ-নির্বাচন ছিল টেস্ট পরীক্ষা। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, টেস্ট পরীক্ষায় নির্বাচন কমিশনের ভয়াবহ পরাজয় ঘটেছে। তাই সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে পরিষ্কার একটা সংশয় দেখা দিয়েছে। তবে সংসদ নির্বাচনের আগে আরও অনেকগুলো নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে নিজেদের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণের পূনরায় সুযোগ পেতে যাচ্ছে তারা। সেকারণে এখনই বলা যাচ্ছে না, নির্বাচন কমিশন টেস্ট পরীক্ষায় ফেল করেছে, তাই তারা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। কেননা, সামনে যেহেতু আরও পরীক্ষা আছে, সেহেতু পাস করার সুযোগও আছে।

পরিচিতি : সম্পাদক, সাপ্তাহিক
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়