শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছরে যে উন্নয়ন হয়েছে তা ৫০ বছরেও হয়নি : রেলমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে স্কুল, কলেজ, মাদরাসা, ব্রিজ-কালভার্টসহ সবক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। কিন্তু বিএনপি-জামায়াত দেশের কোনো উন্নয়ন চায় না। তারা শুধু লুটপাট করতে জানে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গত ৯ বছরে দেশে রেলওয়ের যে উন্নয়ন হয়েছে তা গত ৫০ বছরেও হয়নি। দেশের প্রতিটি জেলা রেলওয়ের যোগাযোগের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে সরকার।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আকতার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়